গরু ২৫১০৮ – Cow 25108

118,000.00৳ 

SPECIFICATIONS

Type :

Color :

Live weight (approx.) :

Teeth :

Bull
Redish Ash
185
4

1 in stock

Share

গরু কেনার আগে যা জেনে নেয়া জরুরীঃ

১। আমরা প্রতিটি গরুর – কিছু ছবি, একটি ছোট্ট ভিডিও এবং গরুর সে সময়কার লাইভ ওয়েট (live weight) (১০ মে ২০২৫ এর মধ্যে নেয়া) দিয়েছি। প্রতিটি গরুর জন্যই আছে স্বতন্ত্র আই ডি নম্বর। 

২। লাইভ ওয়েইট হচ্ছে একটা গরুকে জীবিত ওজন মেশিনে উঠিয়ে দিলে যে ভর বা ওজন পাওয়া যায়। সাধারণত একটি জীবিত গরুর ওজনের ৫০% হচ্ছে রক্ত, হাঁটু থেকে পা, মাথা, শিং, লেজ, চামড়া, এবং ভুড়ি। অর্থাৎ বাকি ৫০% হাড় মিশ্রিত মাংস এবং অন্যান্য অংগ – কলিজা, ফুসফুস, কিডনি ইত্যাদি হিসেবে পাওয়া যায়। 

গরুভেদে এই অনুপাতে ৫-১০% পর্যন্ত কম-বেশি হতে পারে। আমাদের অভিজ্ঞতা বলে যে প্রতিটি গরুর লাইভ ওয়েট থেকে ৪৭% থেকে ৫৫% গোশত এবং হাড় পাওয়া যাবে। ১০ মে ২০২৫ সংগ্রহ করা জীবিত গরুর ওজন গ্রাহকদের সুবিধার্থে দেয়া হয়েছে। সাধারণত পরের সপ্তাহগুলোতে আরও খাওয়া দাওয়া এবং উন্নত পতিপালনের কারণে গরুর ওজন কিছুটা হয়তো বাড়বে ইন শা আল্লাহ।

৩। আমাদের ওয়েব সাইট এ গরু বিক্রি চলবে স্টক শেষ হবার আগ পর্যন্ত। খামারে গিয়ে কিংবা ওয়েবসাইটে দেখে ছবি, ভিডিও এবং লাইভ ওয়েইট সহ অন্যান্য তথ্য ভালোভাবে দেখে একটি গরু পছন্দ করতে হবে। কেউ যদি একের অধিক গরু না কেনেন সেক্ষেত্রে ওয়েবসাইটে একাধিক গরু বুকিং দেওয়া যাবে না।

৪। গরু পছন্দের পরে ওয়েবসাইটে চেক-আউট করলে গরুটি ২৪ ঘন্টার জন্য উক্ত ক্রেতার জন্য নির্দিষ্ট করা থাকবে। বুকিং দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে গরুর দামের ৫০% (অর্ধেক) পেমেন্ট করলে গরুটি ওই ক্রেতা কিনেছেন হিসেবে ধরা হবে। পেমেন্ট করা না হলে বুকিং বাতিল হয়ে যাবে এবং পুনরায় গরুটি আবারও ওয়েব সাইটে ‘স্টক ইন’ হয়ে যাবে এবং অন্যান্য ক্রেতারা সেটা কিনতে পারবেন। গরুর বাকি অর্ধেক দাম অবশ্যই ২৭ মে, ২০২৫ এর আগে পরিশোধ করতে হবে।

৫। দাম পরিশোধ করা যাবে ব্যাংক ট্রান্সফার/ নগদ টাকা / চেক এর মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে গরুর দাম পরিশোধ করলে অনলাইন ট্রান্সফার এর কপি অথবা মানি রিসিপ্ট এর স্ক্যান কপি info@shorobor.org – ইমেইলে অথবা, 01750180040 – হ্যোয়াটসএপ এ পাঠাতে হবে।

৬। ওয়েবসাইটে দেওয়া গরুর দামের ভেতর পিক আপ ডেলিভারি চার্জ অন্তর্ভূক্ত রয়েছে। এর জন্য অতিরিক্ত কোন খরচ গ্রাহকের কাছ থেকে নেয়া হবে না। গরু ক্রেতাদের বাসায় পৌঁছে যাবে ঈদের এর ১/২ দিন আগে। ক্রেতাদের সুবিধার্থে এবার আমরা ঈদের আগের দিন এবং তার আগের দিনে সমস্ত গরু ডেলিভারি দেব ইনশাআল্লাহ।

এছাড়া আস্ত গরুর কসাই এবং মাংস প্রসেসিং সার্ভিস নিতে চাইলে ঈদের দিন এবং ঈদের পরদিন সুযোগ থাকবে। আপনি যেদিন এই সার্ভিস নিতে চান স্লট থাকা সাপেক্ষে সিলেক্ট করবেন। এক্ষেত্রেও আমরা সম্মানিত গ্রাহকের ক্রমানুসারকে প্রাধান্য দেব – অর্থাৎ যিনি আগে বুকিং দেবেন তিনি আগে পাবেন।
গরুর কসাই সার্ভিস এর ক্ষেত্রে ঈদের দিনের জন্য আমরা নিচ্ছি ১৫০০০ টাকা এবং ঈদের পরদিন ১২০০০ টাকা।

৭। ঈদের আগে আস্ত গরু ডেলিভারী এবং ঈদের দিন এবং তার পর দিন কসাই সার্ভিসের পর ডেলিভারী সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আশা করছি এর মধ্যেই আপনার কুরবানির গরু/গোসত পেয়ে যাবেন ইনশাআল্লাহ।  

৮। অনুগ্রহ করে কেনার পূর্বেই সকল তথ্য ও নিয়মাবলী জেনে, বুঝে পছন্দ করে নিন। আমরা চাই ক্রেতারা তাদের নিজেদের কেনা পশুটিকে যেন দেখেন, স্পর্শ করে আদর করেন যেহেতু কুরবানি নেহায়েত মাংস খাওয়া নয় বরং একটি ইবাদত।  আল্লাহর নামে কুরবানী করার জন্য যে পশুটি কেনা হয়েছে তার উপর সন্তুষ্ট থাকা দরকার। বিক্রিত গরু সরোবর আর ফেরত নেবে না।

Featured Cow